বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮২৬ বা পড়া হয়েছে

প্রেষ বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সভা গত শনিবার স্থানীয় ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক উক্ত সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক কার্যাবলী ও বিভিন্ন কর্মকান্ডগুলি উত্থাপন করেন। ডায়াবেটিক জেনারেল হাসপাতালটি সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে ৮ কোটি ২০ লাখ টাকায় নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে এবং ৩ কোটি ৩৬ লাখ টাকার যন্ত্রপাতি যন্ত্রাংশ ও আসবাবপত্র সরবরাহ করা হয়েছে। ইতিমধ্যে আধুনিক ল্যাব স্থাপন করে বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা স্বল্পমূল্যে করা হয় এবং চারটি ডায়ালোসিস মেশিন স্থাপন করা হয়েছে যা শিঘ্রই চালু করা হবে। হাসপাতালের পুর্ণাঙ্গ কাজ শেষ হতে আর একমাস সময় লাগবে বলে জানানো হয়। হাসপাতালটিতে গাইনী ও শিশু ওয়ার্ড চালু করা হবে। হাসপাতালটি পূর্ণাঙ্গ চালু করতে হলে বিদ্যুৎ সাব-স্টেশন স্থাপন করা প্রয়োজন বলে সভায় উল্লেখ করা হয়। তাই আর্থিক সাহায্যের জন্য বিগত কার্যনির্বাহী কমিটির সভায় কেবিন ও ওয়ার্ড বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রতিটি কেবিন ৩ লাখ টাকা ও প্রতিটি ওয়ার্ড ১০ লাখ টাকায় তাদের নামে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের আলোকে হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির কার্যকরী পরিষদের সদস্য, রোটারিয়ান আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ তাঁর পিতা হাজী মোঃ চাঁন মিয়া ও মাতা জিগর চাঁন এর নামে ৩ লাখ টাকা অনুদান দিয়ে ১টি কেবিন নেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি সুভাস চন্দ্র দেব, কোষাধ্যক্ষ ফনিভূষণ দাস, সদস্য আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, আশরাফ আলী খান, বাদল কুমার রায়, অধ্যাপক মুজিবুর রহমান, ডাঃ সুনীল বরণ দেবনাথ প্রমূখ।
সভায় কোষাধ্যক্ষ ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট পেশ করেন এবং তা সর্বসম্মতিক্রমে গ্রহিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com