রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

সিলেট বিভাগে আবারো শ্রেষ্ঠ চুনারুঘাটের এএসআই মনির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২০৩ বা পড়া হয়েছে

 

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই মনির হোসাইন তালুকদার অভিন্ন মানদন্ডের আলোকে সিলেট বিভাগে দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। বুধবার বিকেলে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমানের কাছ থেকে শ্রেষ্ঠত্ব সম্মাননা স্মারক গ্রহন করেন এএসআই মনির হোসাইন। এর আগে বুধবার ডিআইজি কার্যালয়ের কনফারেন্স হলরুমে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম ও পিপিএম এর সভাপতিত্বে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ২০২৩ সালের অক্টোবর হতে ডিসেম্বর পর্যন্ত ত্রিমাসিক চুনারুঘাট থানায় সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, আইন শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এএসআই হিসেবে মনির হোসাইনের নাম ঘোষণা করা হয়। পরে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম ও পিপিএম সম্মানপত্র ও নগদ অর্থ এএসআই মোঃ মনির হোসাইন তালুকদার এর হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ। থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপপরিদর্শক এএসআই মনির হোসাইন তালুকদার চুনারুঘাট থানায় যোগাদানের ১১ মাসের মধ্যে ৪ বার হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ও এনিয়ে ২ বার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসেবে মনোনীত হন। এ বিষয়ে উপপরিদর্শক এএসআই মনির হোসাইন জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। ভবিষ্যতে তার কর্ম জীবনের আরো সাফল্যের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। এ সফলতা তার মায়ের দোয়া, স্ত্রীর সহযোগিতা, উর্ধ্বতন পুলিশ কর্মকতাদের সঠিক ও যথার্থ দিক নির্দেশনা এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় সম্ভব হয়েছে বলে জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com