স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের হিসাব রক্ষক মুকিত আহমেদ খানের বাসা চুরির ২৪ ঘন্টার মাথায় মালামালসহ দুই চোরকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম, বিপিএম সাড়াশি অভিযান চালিয়ে বগলা বাজার থেকে দুই চোরকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি এলইডি টিভি উদ্ধার করা হয়। তবে সচেতন মহল বলছেন ভিন্ন কথা। গত ১৬ জানুয়ারি রাত ৮টার দিকে শহরের নাতিরাবাদ এলাকার হিসাব রক্ষক আব্দুল মুকিতের বাসা থেকে চোরের দল একটি এলইডি টিভি নিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে ইকরাম গ্রামের মোহাম্মদ আলী খানের পুত্র ইয়াসিন খান তাসির (২২) ও বগলা বাজার এলাকার বিকাশ দেবের পুত্র বিশ^জিৎ দেব ওরফে বিশু (২৮) কে আটক করা হয় এবং তাদের কাছ থেকে টিভিটি জব্দ করা হয়। এসআই মমিনুল ইসলাম জানান, আটকরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।