বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামি পতেঙ্গা থেকে গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে চাঞ্চল্যকর বুধ লাল দাস হত্যাকান্ডের ঘটনায় প্রধান দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে চট্রগ্রামের পতেঙ্গা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, উপজেলার হেলারকান্দি গ্রামের জবান উল্লাহর পুত্র বাবুল মিয়া (৩৪) ও বাবুল মিয়ার পুত্র করিম মিয়া (২২)। রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
লাখাই থানার (ওসি) মোঃ আবুল খায়ের বলেন, গত ১১ জানুয়ারি ভোরে উপজেলার হেলারকান্দি গ্রামের মহারাজ দাশের ছেলে বুধ লাল দাশ একটি গানের আসর থেকে ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় লাখাই থানায় ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ওসি বলেন, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালায়। এরই প্রেক্ষিতে প্রধান দুই আসামী পিতা পুত্রকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com