বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

কৃষি মন্ত্রী হলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ থেকে নির্বাচিত মোঃ আব্দুস শহীদ এমপি

  • আপডেট টাইম শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৫০ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কে হবেন মন্ত্রী এ নিয়ে পুরো জেলা জুড়ে ছিলো আলোচনা। শেষ মেষ সব গুঞ্জনের সমাপ্তি গঠল। কৃষি মন্ত্রী হলেন মৌলভীবাজার-৪ আসনে একবার দুবার নয় পরপর সাত বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) গণভবনে শপথ গ্রহণ এর পর বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত হন তিনি। এবারই পূর্ণ মন্ত্রী হিসেবে কৃষি মন্ত্রী হলেন মৌলভীবাজারের এ কৃতি সন্তান। তিনি একাধারে ছিলেন সাবেক ছাত্রনেতা বৃহত্তর সিলেট বিভাগের প্রবীণ আওয়ামী রাজনীতিবিদের অন্যতম এক নেতা। জাতীয় সংসদের সাবেক সফল চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি, সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নব নির্বাচিত সদস্য, অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। এবার তিনিই প্রথম মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে পূর্নমন্ত্রী হিসেবে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। এ নিয়ে তার নির্বাচনী এলাকাসহ পুরো জেলার আওয়ামী লীগের নেতাদের মাঝে আনন্দের হিরিক পড়েছে। রাষ্ট্রপতি যাদের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হয়। এতে প্রধানমন্ত্রী ছাড়াও পূর্ণমন্ত্রী ২৫ জন আর প্রতিমন্ত্রী হিসেবে ১১ জনের নাম প্রকাশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com