বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে কাবিটা’র টাকা আত্মসাত তদন্তে সত্যতা পাওয়া যায়নি

  • আপডেট টাইম সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের সত্যতা পাওয়া যায়নি। বাহুবল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার গতকাল সরজমিন পরিদর্শন করে এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত প্রতিবেদন দিয়েছেন। এছাড়া সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার বরাবরে অনুলিপি দেয়া হয়েছে। প্রতিবেদনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উল্লেখ করেন-২০১৩-১৪ অর্থ বছরে কাবিটা কর্মসূচির আওতায় সংরক্ষিত সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অনুকুলে বরাদ্দকৃত দেড় লাখ টাকার বিপরীতে স্নানঘাট ইউনিয়নের ‘বাহুবল স্নানঘাট-রইছগঞ্জ-মুদাহরপুর গ্রামের কবরস্থান হতে অমৃতা রাস্তায় মাটি ভরাট প্রকল্প গ্রহণ করা হয়। এ প্রকল্পের টাকা আত্মসাত করা হয়েছে মর্মে অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরজমিনে পরিদর্শন ও তদন্ত করেন। তদন্তে আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com