বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তানগরের প্রবীন মুরুব্বী আবু মিয়ার ইন্তেকাল

  • আপডেট টাইম সোমবার, ১ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরের বিশিষ্ট মুরুব্বি ও ক্রীড়া সংগঠক ফেরদৌস আহমেদের পিতা আবু মোহাম্মদ আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন (ইন্না… … ..রাজিউন)। গতকাল সকাল ৬টায় তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
গতকাল বাদ আছর শায়েস্তানগর জামে মসজিদে জানাযার নামাজ শেষে তাকে শায়েস্তানগর কবরস্থানে দাফন করা হয়। নিহত আবু মিয়ার বড় ছেলে ফারুক আহমেদ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার এবং ছোট ছেলে ফেরদৌস আহমেদ একজন ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক কর্মী এবং পরিবহন ব্যবসায়ী। একমাত্র মেয়ে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন এর কোষাধ্য শাহেদ মিয়ার স্ত্রী। তিনি অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আবু মিয়া এমপি আবু জাহিরের চাচাত বোনের জামাই। তার মৃতদেহ দেখতে গতকাল তার বাসায় এমপি আবু জাহির যান। এছাড়াও উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, মেয়র জি কে গউছ, সাবেক পৌর চেয়াম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমসহ অসংখ্য গণ্যমান্য ব্যাক্তি তার লাশ দেখতে যান এবং জানাযায় অংশ গ্রহন করেন।
শোক প্রকাশ
আবু মোহাম্মদ আব্দুল আজিজ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com