বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর নৌকা প্রতিককে পূর্ণ সমর্থন দিয়েছেন সনাতন ধর্মালবম্বীরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর (নৌকা) প্রতিককে পূর্ণ সমর্থন জানিয়েছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জের সনাতন ধর্মালবম্বীরা। গতকাল আজমিরীগঞ্জ পৌরসভায় সনাতন ধর্মালম্বীদের উদ্যোগে আয়োজিত এক সভায় এ সমর্থন দেওয়া হয়। এ সময় তারা বক্তারা বলেন- জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। তিনি একজন উচ্চ শিক্ষিত ও ভালো মানুষ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নৌকা মার্কায় ভোট দিয়ে ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে নির্বাচিত করুন। এ সময় তারা রুয়েলকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। প্রভাষক জীবন চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, সহ-সভাপতি অ্যাডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য বাপু, অমিয় রায়, অ্যাডভোকেট তুষার মোদক, লজত কান্তি রায়সহ বানিাচং ও আজমিরীগঞ্জ উপজেলার সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অতিথি ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, সহ-ভাপতি হিরেন্দ্র পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ লোকমান মিয়াসহ জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com