বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে হারুন হত্যার রহস্য উন্মোচন হয়নি ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁওয়ের হারুন মিয়া (৪০) এর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে ময়নাতদন্ত শেষে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। গতকাল মঙ্গলবার দুপুরে হারুন মিয়ার পুত্র অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, মামলা হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ মাঠে কাজ করছে। অচিরেই রহস্য উদঘাটন করা হবে।
গত সোমবার (১ জানুয়ারি) সকালে চুনারুঘাট থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় দেয়। খুন হওয়া হারুন মিয়া উপজেলার রানীগাঁও ইউনিয়নের বাসিন্দা আকবর উল্লার ছেলে। জানা যায়, সকালে চুনারুঘাট রানীগাঁওয়ের নতুন বাজারের পাশে একটি ধানী জমিতে হারুন মিয়ার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। লাশটি হাত ও পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com