বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল রবিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে নবাগত সাধারণ সম্পাদক আবু হাসিন খান চৌধুরী পাবেল এর নিকট দাপ্তরিক নথিপত্র হস্তান্তর করেন বিদায়ী সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি রাসেল চৌধুরী, সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, বর্তমান সহ-সভাপতি মঈনুল হাসান চৌধুরী টিপু, যুগ্ম সম্পাদক শরীফ চৌধুরী, চৌধুরী, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম কোহিনুর, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ কাউছার আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ আজিজ সেলিম, প্রেসক্লাব সদস্য চৌধুরী মাসুদ আলী ফরহাদ, এসএম সুরুজ আলী, এম মুজিবুর রহমান, সাইফুর রহমান তারেক, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ প্রমুখ। নতুন কমিটির নেতৃবৃন্দরা দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
দায়িত্ব গ্রহণের পর ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু হাসিন খান চৌধুরী পাবেল এর জন্মদিন উপলক্ষ্যে এক কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতেও ক্লাবের সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এছাড়াও সাংবাদিক ইফতেখার লোদি সানি, রুবেল তালুকদার ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com