বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সৈয়দ আহমদুল হক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৩১ আগস্ট, ২০১৪
  • ৭২৯ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক ফুটবল টুর্নামেন্টের গতকাল বিকালে উদ্বোধন করা হয়েছে।
পইল ইউপি অফিস সংলগ্ন মাঠে হাজী মোঃ আম্বর আলীর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আজম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সৈয়দ আহমদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, ছালেহ আহমেদ, পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, হাজী আঃ মন্নাফ, প্রাক্তন মেম্বার সিরাজ আলী, শাহজাহান মাষ্টার, কবির মিয়া, মেম্বার হাছন আলী। এতে উপস্থিত ছিলেন সৈয়দ মঈনুল হক আরিফ, মোঃ আবুল কাশেম, মোঃ নুর উদ্দিন, মোঃ সফিক মিয়া, কামরুল ইসলাম, ঝুনুর চন্দ পাল, আঃ রহিম, মোঃ ফরিদ মিয়া, মোঃ শাহ আলম, এডঃ জহুর আলী, মোঃ মোস্তফা মিয়া, কামরুল ইসলাম, বুলবুল আহমেদ বুলু, সৈয়দ ফুয়াদ ইমাম, আঃ মুমিন চৌঃ সাদী প্রমুখ।
উদ্বোধনী খেলায় কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মোঃ আঃ মতিন, সহকারী রেফারির ছিলেন কাজল মিয়া, এবং বিল্লাল মিয়া। উক্ত টুর্ণামেন্টের সার্বিক পৃষ্ট পোশকতায় ছিল পইল এনাম স্মৃতি সংঘ। উদ্বোধনী খেলায় উমেদনগর একাদশ ফুটবল কাব বাহুবল কিশোর কাবকে ৫-০ গোলে পরাজিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com