বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নির্বাচন বর্জন করে নবীগঞ্জ পৌর যুবদলের লিফলেট বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বর্তমান সরকারের অধীনে নির্বাচনকে ডামি নির্বাচন অখ্যায়িত করে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে নবীগঞ্জ পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আলমগীর মিয়ার নেতৃত্বে জনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি বাজার, ঘোলডুবা খেয়াঘাট, ইনাতগঞ্জ, বান্দে বাজারসহ বিভিন্ন পয়েন্টে এ জনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপজেলা যুবদল নেতা জাকির হোসেনসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দরা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ এবং হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক অসুস্থ মোঃ জালাল আহমেদসহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com