বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ফারুকী হত্যার প্রতিবাদে তালামীযের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ৩১ আগস্ট, ২০১৪
  • ৭৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্টান “কাফেলা ও শান্তির পথে’র উপস্থাপক, হাইকোর্ট জামে মসজিদেও খতিব মাওঃ নুরুল ইসলা ফারুকী’র নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল শনিবার বিকালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামীয়া। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। উপজেলা তালামিযের সভাপতি জালাল উদ্দিন ধন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা তালামিযের সভাপতি লিয়াকত আলী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আব্দুল মুহিত রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম শিপন, সোহেল আহমদ, আবু সুফিয়ান, মাওঃ ইব্রাহিম ইউছুপ, মাওঃ হাফিজ সাজ্জাদুর রহমান, মাওঃ আব্দুল ছালাম, মাওঃ সাজ্জাদুর রহমান, মাওঃ ফরহাদ ছাদ উদ্দিন, সাহিদ আলম, সামছুল ইসলাম, আদিল আহমদ, আবু সাঈদ মোহাম্মদ সায়েম, মাসুম বিল্লাহ, লোকমান আহমদ ও আজহার উদ্দিন প্রমূখ। সমাবেশে বক্তাগণ মাওঃ নুরুল ইসলাম ফারুকী’র হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘাতকদের গ্রেফতারের দাবী জানান। অন্যথায় সারা দেশের ন্যায় নবীগঞ্জেও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com