বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সিরামিকের গোডাউনে আগুন ॥ কোটি টাকার ক্ষতি

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে স্টার সিরামিকস কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় কোম্পানীর ক্যামিকেল গোডাউনের মৌল্ডিং ডিজাইন সেকশনে হঠাৎ করে আগুনের সুত্রপাত দেখতে পায় শ্রমিকরা। মূহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, মাধবপুরের সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্টার সিরামিকসের সেপ্টি এন্ড সিকিউরিটি ইনচার্জ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। ঢাকা হেড অফিস থেকে কর্মকর্তারা এসে ক্ষয়ক্ষতি নির্ধারণ করবেন। তবে আনুমানিক কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে এছাড়া কি পরিমাণ ক্ষতি এই মুহুর্তে নির্ধারণ করা যাচ্ছে না। মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার একেএম ফয়সাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com