বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে দিনব্যপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। সকাল সাড়ে ৮ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রতাকা উত্তোলন, সকাল ৮টা ৪০ মিনিটে কুচকা আওয়াজ ও দিবসের তাৎপর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ডিস্েপ্ল, সকাল ১১ টায় বীর মুেিযাদ্ধাদের সংবর্ধনা ও বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ ও শিক্ষক শ্রাবণী রায়ের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আমীর হোসেন মাষ্টার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নমীর আলী ও ইংল্যান্ড প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আমীর খান, সাংবাদিক এস এম খোকন, প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ শামীমা আক্তার, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বানিয়াচং উপজেলা শাখার সভাপতি পলাশ মিয়া প্রমুখ। এছাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক, বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আবু হানিফ, দুপ্রক বানিয়াচং উপজেলা শাখার সভাপতি বিপুল ভূষন রায়, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিভাগের প্রধান, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। ১৯৭১ সালে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই দেশ। মুক্তিযোদ্ধাদের অবদান বাঙ্গালী জাতি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com