বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের সাথে থানার নবাগত ওসি হিল্লোল রায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় চুনারুঘাট থানা ওসির কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানার ওসি হিল্লোল রায়। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাসের পরিচালনায় এতে উপস্থিতি ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুনারুঘাট প্রেসক্লাব সহ-সভাপতি ইসমাঈল হোসেন বাচ্চু, চুনারুঘাট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, কোষাধ্যক্ষ ওয়াহিদুল ইসলাম জিতু, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক ফারুক মাহমুদ, চুনারুঘাট প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক এস আর রুবেল, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সহ-সভাপতি শেখ শাহজাহান জলি, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, এস এম সৈকত আলী, শংকর শীল, এস এম জিলানী আখনজী, মীর জুবায়ের আলম, নোমান আহমেদ, মোঃ জসিম মিয়া, পারুল আক্তার, থানার সেকেন্ড অফিসার এসআই অজিত কুমার তালুকদার, এসআই লিটন রায় প্রমুখসহ থানার সকল অফিসার ও সদস্যগণ। উল্লেখ্য যে, ওসি হিল্লোল রায় ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ১ বছরের বুনিয়াদি প্রশিক্ষণ শেষে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। হিল্লোল রায়ের বাড়ী সুনামগঞ্জ সদরের নতুনপাড়া এলাকায়। তিনি ইতোপূর্বে সিলেট জেলার বিয়ানীবাজার ও কোম্পানিগঞ্জ থানায় ওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) তিনি চুনারুঘাট থানায় যোগদান করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com