শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ ও লাখাই উন্মুক্ত হাওরে ১ হাজার কেজি মাছের পোনা অবমুক্ত

  • আপডেট টাইম শনিবার, ৩০ আগস্ট, ২০১৪
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার উন্মুক্ত হাওরে ১ হাজার কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে হবিগঞ্জ-লাখাই সড়কের দু’পার্শ্বে এবং ভুমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে মাছের পোনা অবমুক্তকরণ কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির। এসময় লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান, সিলেট বিভাগের উপ-পরিচালক এএসএম রাশেদুল হক, মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ আরিফুর রহমান তরফদার, হাওর অঞ্চল মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক তপন কুমার পাল, উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন এবং পোনা অবমুক্তকরণ প্রকল্পের পরিচালক মোঃ মিজানুর রহমান, মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মজিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তোফাজ উদ্দিন আহমেদ ও লাখাই উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ বোরহান উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ বছরে হবিগঞ্জের হাওরগুলোতে মৎস্য বিভাগের উদ্যোগে প্রায় ১০ কোটি টাকার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা মাছের পোনার মধ্যে রয়েছে রুই, কাতল, মৃগেল প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com