বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

একতরফা ভাগাভাগির নির্বাচন বাতিল করে নিত্যপণ্যের “দাম কমানোর দাবীতে হবিগঞ্জে শহরে বামজোটের বিক্ষোভ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ একতরফা ভাগাভাগির নির্বাচন বাতিল করে পেঁয়াজসহ নিত্যপণ্যের বর্ধিত “দাম কমাও জান বাঁচাও” দাবিতে গতকাল বুধবার ১৩ ডিসেম্বর বিকাল ৪টায় আরডি হলের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বামজোটের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। বামজোটের শীর্ষ নেতা কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বাসদ মার্কসবাদী সংগঠন শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বামজোট নেতা নূর রুল হুদা চৌধুরী শিবলী, সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ। জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ফয়সল আহমেদ, বিষ্ণু সরকার, কাজল চক্রবর্তী, শ্রমিক নেতা আবুল হাসেম, সামছুর রহমান প্রমুখ। সভায় বক্তাগণ বলেন- গণদাবী উপেক্ষা করে রাজপথের ক্রীয়াশীল দলগুলিকে বাহিরে রেখে ড্যামী ও ভাগাভাগির নির্বাচন করে সরকার পূনরায় ক্ষমতায় যেতে চায়। অতীতেও এই সরকার ১৪ সালে বিনা ভোটে, ১৮ সালে রাতের ভোটে নির্বাচন করে জনগণের ভোটের অধিকার হরণ করেছিল। মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে বিনা ভোটে নির্বাচিত এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকা ক্ষেত্রবিশেষে শতকোটির টাকার মালিক হয়েছেন। অথচ জনগণ সম্পদ হারা হয়েছে। শ্রমজীবী গরীব মানুষের ভাগ্যের বদল হয় নাই। এই অবস্থা চলতে দেয়া যাবে না। রাষ্ট্রের ব্যবস্থা বদলের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। নির্বাচনী ব্যবস্থার আমুল সংস্কার ছাড়া ভাল নির্বাচন হবে না। তাই নির্দলীয়, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বক্তাগণ আরো বলেন- বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রনে সরকার চরমভাবে ব্যর্থ। মানুষ আয়ের সাথে ব্যয় মিলাতে পারছে না। পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এনে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সকল পেশার নাগরিকদের রাজপথে নেমে লড়াই সংগ্রামে অংশগ্রহণের আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com