শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জেলা বিএনপির নিন্দা

  • আপডেট টাইম সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে হবিগঞ্জ জেলা বিএনপি’র পূর্ব নির্ধারিত শান্তিপূর্ন মানববন্ধন কর্মসূচি পালনকালে বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকদের উপর বর্বরোচিত পুলিশী হামলার ঘটনায় প্রতিবাদ জানিেেয়ন বিএনপি নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত বিবৃরিতে বিএনপি নেতৃবৃন্দরা বলেন, আমাদের পূর্ব নির্ধারিত স্থানে মানববন্ধন কর্মসূচি পালনে পুলিশ বাধা দিলে আমরা স্থান পরিবর্তন করে শান্তিপূর্নভাবে মানববন্ধন পালন করছিলাম। এর এক পর্যায়ে বিনা উস্কানিতে পুলিশ অতর্কিত গুলি ও টিয়াশেল নিক্ষেপ শুরু করে। এতে মাই টিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি নীরঞ্জন গোস্বামী শুভ ও দেশ টিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি আমীর হামজাসহ যুবদল নেতা আব্দুল হান্নান জুয়েল, মোতাহার হোসেন, শ্রাবন আহমেদ, বিএনপি নেতা মেরাজ আহমেদ, ছাত্রদল নেতা শেখ মোঃ রাসেল, মোঃ নাঈম খান, মাহমুদ হাসান গাজী, রুকন আহমেদ, নাঈম আহমেদ, মোজাক্কির হোসেন ইমন, আশরাফুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে মাই টিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি নীরঞ্জন গোস্বামী শুভ, বিএনপি নেতা মেরাজ আহমেদ ও ছাত্রদল নেতা নাঈম আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। আমরা সাংবাদিকসহ আহত সকল নেতাকর্মীর আশু সুস্থতা কামনা করি এবং উক্ত ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করি। নিন্দা জ্ঞাপনকারী নেতৃবৃন্দরা হলেন- জেলা বিএনপর ভারপ্রাপ্ত আহŸায়ক সাম্মি আক্তার, যুগ্ম আহŸায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট মোঃ নূরুল ইসলাম, এম. ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, ডাঃ আহমুদুর রহমান আব্দাল, এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, মোঃ আব্বাস উদ্দিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com