বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঠাকুর অনুকূল চন্দ্রের দুই দিন ব্যাপী জন্ম মহোৎসব চলছে ॥ আজ আসছেন নকুল কুমার বিশ্বাস

  • আপডেট টাইম শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম শুভ জন্ম মহোৎসব দুই দিন ব্যাপী উদযাপন করা হচ্ছে। গতকাল শুক্রবার বিকেল ৩ টায় স্থানীয় কালীবাড়ীতে পবিত্র শ্রীমদ্ভাাগবদ গীতা পাঠের মাধ্যমে জন্ম মহোৎসব শুরু করা হয়। এরপর বিকেল ৫ টা ১২ মিনিটে সান্ধ্যকালীন সমবেত বিনতি প্রার্থনা, ৬ টায় যুব সম্মেলন ও রাত ৮ টায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আজ শনিবার প্রত্যুষে উষা কীর্ত্তন, সকাল ৬ টা ২৩ মিনিটে প্রাতকালীন বিনতি প্রার্থনা, ৮টায় শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতিসহ বর্ণাঢ্য শুভাযাত্রা শহর প্রদনি করা হবে। তাছাড়া সকাল ১০ টায় ঠাকুরের ভোগরাগ নিবেদন, ১০ টা ৩০ মিনিটে মাতৃ সম্মেলন, দুপুর ১২টায় বিশেষ প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, ১ টা ৩০ মিনিটে শ্রী শ্রী ঠাকুরের লীলা কীর্ত্তন, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৫ টা ১২ মিনিটে সান্ধ্যাকালীন বিনতি প্রার্থনা, সন্ধ্যা ৬ টায় ধর্ম সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আন্তজার্তিক ধর্ম বিষয়ক আলোচক শ্রী রায়ন চক্রবর্তী। পরে রাত সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন খ্যাতিমান কন্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। রাত ১০টায় বন্দে পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে সমাপ্তি করা হবে। এতে অংশ গ্রহন করার জন্য উৎসব উদযাপন কমিটির সভাপতি লায়ন সুনীল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক লায়ন এডভোকেট অর্জুন চন্দ্র রায়সহ সকল নেতৃবৃন্দ সনাতন ধর্মালম্বীদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com