বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক হোটেল থেকে অর্ধগলিত এক (পুরুষ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল নতুনবাজার এলাকার আবাসিক হোটেল মুন এর একটি তৃতীয় তলার একটি কক্ষ থেকে অর্ধগলিত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা অর্ধগলিত (পুরুষ) মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে এটি ৩/৪ দিন আগেই মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা সদর হাসপাতাল মৌলভীবাজারে প্রেরণ করা হয়েছে। হোটেলের রেজিস্ট্রার খাতায় কোন তথ্য না মিলায় এ ব্যাপারে হোটেল মালিকসহ স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হবে। মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com