বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা মাওলানা ফারুকীর খুনীদের বিচারের দাবীতে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪
  • ৬২৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য চ্যানেল আই’র ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক এবং হাইকোর্ট মাজার মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম ফারুকীর খুনীদের বিচারের দাবীতে চুনারুঘাটে ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও ইসলামী ছাত্রসেনার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টায় চুনারুঘাট বাল্লা রোডে জমায়েত শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মধ্য বাজারে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুত মিয়া ও মাওলানা মোশাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিন্সিপাল এ.কে আফসার আহমদ তালুকদার, জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক শেখ শহিদুল ইসলাম, উপাধ্যক্ষ শেখ মোশাহিদ আলী, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা মুসলিম খান, ইসলামী ফ্রন্ট চুনারুঘাট পৌর শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সালাম, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সেক্রেটারী মাওলানা সালেহ আহমেদ তালুকদার, জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মোঃ জাহেদুল ইসলাম বি.এস.সি আলহাজ্ব ইয়াছিন তালুকদার, আতাউর রহমান সরকার তৌফিক, হাজী আব্দুল খালেক, সাংবাদিক এস.এম. সুলতান খান, মাওলানা ওমর ফারুক, শফিকুল ইসলাম তালুকদার দুলাল, পৌর সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন খান মানিক, সাংবাদিক আলহাজ্ব এম. এ. আউয়াল, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলা সভাপতি হাফিজ আহমদ তালুকদার প্রমুখ। সভায় বক্তাগণ মাওলানা ফারুকীর খুনীদেরকে ৩৬ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সরকার তথা প্রশাসনের প্রতি জোর দাবী জানান। অন্যথায় দেশের সুন্নী জনতা আন্দোলনের মাধ্যমে খুনীদের বের করতে সরকারসহ প্রশাসনকে বাধ্য করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com