বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ৫ হাজার কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের মাধ্যমে ২০২৩-২৪ অর্থ বছরে রবি ২০২৩-২৪ মৌসুমে বোরো ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনির সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়াম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শৈলেন কুমার পাল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাংবাদিক এম.এ আহমদ আজাদ, শাহ সুলতান আহমদ, মোফাজ্জল ইসলাম সজীব, ইউপি সদস্য আব্দুল মুকিত, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও সহকারী কৃষি কর্মকর্তাসহ উপজেলা ১৩টি ইউনিয়নের কৃষকসহ জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে বক্তাগণ বলেন, বর্তমান সরকার এই চলতি মৌসুমের সময়ে কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com