সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছি- মেয়র সেলিম

  • আপডেট টাইম শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিম বলেছেন, প্রাথমিক চিকিৎসা দেয়া একটি গুরুত্বপূর্ন সেবা। একজন জনপ্রতিনিধি হিসেবে জনগনকে এই সেবা দেয়াকে আমি দায়িত্ব মনে করি। তাই পৌরসভার মাধ্যমে ইতিমধ্যে একটি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছি। আরো দুটি স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’- প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র বাস্তবায়ন ও পর্যবেক্ষণ সংক্রান্ত দুদিন ব্যাপী প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এসব কথা বলেন। মেয়র বলেন,‘শহরের পিটি আই রোডে পৌরসভার একটি ভবন অকার্যকর ছিল। এই ভবনের সামনে মাদকের অভয়ারণ্য ছিল। দরিদ্র অসহায়, শ্রমজীবী মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছি। বর্তমানে এই কেন্দ্রে সাধারণ রোগীরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তবে এই কেন্দ্রে চিকিৎসা সেবা গ্রহীতা বাড়ানোর ক্ষেত্রে আমাদেরকে আরো কাজ করতে হবে। জনগনের মাঝে প্রচার করে তাদেরকে এ সেবা গ্রহনে উদ্বুদ্ধ করতে হবে। মেয়র বলেন,‘আগামী জানুযারী মাস থেকেই স্বাস্থ্য কেন্দ্রে রোগ নির্ণয়ের বিভিন্ন মেডিকেল টেষ্ট চালু করবো।’ সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শামীম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষ্ণু সাহা ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী।
পৌর কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান। প্রশিক্ষণ পরিচালনা করেন ইউএসএইড এর সিলেট রিজিওন্যাল কো-অর্ডিনেটর আব্দুল মতিন, এলএইচএসএস ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিষ্ট আবু সুফিয়ান, প্রজেক্ট স্পেশালিষ্ট সোহেল রানা ও টিএ রবিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com