বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে উপজেলা চেয়ারম্যানের পা ধরে ক্ষমা চাইলেন যুবলীগ নেতা

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪
  • ৯১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে দুই যুবলীগ নেতার বাক বিতন্ডার ঘটনা গত ২৫ আগস্ট সকালে বিচার শালিসে উপজেলা চেয়ারম্যান আবু তাহের এর কার্যালয়ে শত শত নেতা কর্মী ও মুরুব্বীদের উপস্থিতিতে মীমাংসা করে দেন। পরে উপজেলা চেয়ারম্যান আবু তাহের সম্পর্কে যুবলীগ নেতা মরতুজ সর্দার ধলাইরপাড় গ্রামের মানুষকে ক্ষেপিয়ে তুলার জন্য বিভিন্নভাবে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা এনামূল হক মোস্তফা শহিদ অডিটরিয়ামে ব্যকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার সভাপতিত্বে এক শালিস বৈঠকে উপজেলা চেয়ারম্যান সম্পর্কে অপপ্রচারকারী যুবলীগ নেতা মরতুজ সর্দার উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের পা ধরে ক্ষমা প্রার্থনা করেছে।
শালিস বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, সহ-সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা জাপার সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদার, বিশিষ্ট মুরব্বী ছিদ্দিক আলী, আলহাজ্ব ছুরুক আলী মীর, আম্বর আলী সর্দার, আঃ মালেকসহ এলাকার বিশিষ্ট মুরব্বীয়ান।
উল্লেখ্য যে, গত ২৪ আগস্ট রাতে জেলা যুবলীগের আগামী ৪ সেপ্টেম্বরের সম্মেলনে কাউন্সিলর তালিকা নিয়ে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কে এম আনোয়ার হোসেন ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন মিলনের মধ্যে বাক বিতন্ডা হয়। পরে ২৫ আগস্ট সকালে উপজেলা চেয়ারম্যান তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করে দেন। এর পর থেকে যুবলীগ নেতা মরতুজ সর্দার ধলাইরপাড় এলাকার লোকজনের কাছে উপজেলা চেয়ারম্যান আবু তাহের সম্পর্কে বিভিন্ন ভাবে অপপ্রচার করতে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com