বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে নির্যাতনের ঘটনাটি সুরাহা না হওয়ায় মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনাটি সুরাহা না হওয়ায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ৩০ জুন উপজেলার ওই গ্রামের মৃত সফিক মিয়ার কিশোরী কন্যাকে বিয়ের প্রলোভন দিয়ে তুলে নিয়ে যায় একই গ্রামের মরছুদ মিয়ার লম্পট পুত্র মনফর আলী (২০)। এক পর্যায়ে তাকে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক নির্যাতন চালায়। ঘটনার প্রায় ১৫ দিন পর কিশোরীর পরিবারের লোকজন ওই দুজনকে উদ্ধার করে সামাজিক সালিস বিচারের মুখোমুখি করে। সালিসে দুজনের বিয়ের সিদ্ধান্ত হলেও মনফর আলীর পরিবারের লোকজন প্রভাবশালী হওয়ায় বিয়ে নিতে অনিহা প্রকাশ করে। এ নিয়ে গ্রামে একাধিক সালিস বসলেও কোন সুরাহা হয়নি। অবশেষে গত ২৭ আগস্ট বুধবার নির্যাতিত ভিকটিম বাদি হয়ে লম্পট মনফর আলীকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় মুখোরোচক আলোচনার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com