বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদের পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩
  • ৬৪৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ সার্বজনীন দূর্গা পূজা উদযাপন পরিষদের রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক জেলা জজ রনবীর কুমার পাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। বিশেষ অতিথি  ছিলেন, পুলিশ সুপার মোঃ কামরুল আমীন, হবিগঞ্জ সদর থানা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান। দর্শক সারীতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমি, সাংবাদিক শামীম চৌধুরী, শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক প্রমূখ। শায়েস্তাগঞ্জের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর নিকট থেকে রচনা প্রতিযোগিতার আহবান করা হয়েছিল। রচনা প্রতিযোগিতায় ক ও খ বিভাগে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মধ্যে ৮ জন শিক্ষার্থী বিজয়ী হয়। এর মধ্যে ক বিভাগে শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ স্নাতক শ্রেণীর ছাত্রী হুসনা আক্তার কুরাইশী ১ম স্থান ও খ বিভাগে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জয়শ্রী পাল চৌধুরী ১ম স্থান অর্জন করে। এছাড়া সংস্কৃতি প্রতিযোগিতায় ৬ জন শিক্ষার্থী বিজয়ী হয়। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক শ্রোতা অংশগ্রহণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com