বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে উপজেলা পরিষদের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার পরিষদের অর্থায়নে আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ২৩ নভেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি চৌধুরী ফজলে ইমাম সুমন।
প্রধান শিক্ষক হালিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার এস, এম, জাকিরুল হাসান, সমাজসেবক মুক্তাকিন চৌধুরী, ইউপি সদস্য সাইফুল ইসলামসহ প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ দেওয়া হয়।
উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন- পর্যায়ক্রমে মাধবপুর উপজেলার সব কটি শিক্ষা প্রতিষ্ঠানের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com