স্টাফ রিপোর্টার ॥ “নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আগামী ২৫-৩০ নভেম্বর সেবা ও প্রচার সপ্তাহ পালন করতে যাচ্ছে। এরই লক্ষ্যে গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়-এর হলরুমে এ্যাডভোকেসি সভা আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক- এর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী সিভিল সার্জন ডাঃ মোঃ মুখলিছুর রহমান, প্রেসক্লাব সভাপতি ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজ, জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার (ক্লিনিক) ডা: আকলিমা তাহেরী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতের উন্নয়নে মানসম্মত স্বাস্থ্য শিক্ষা এবং সবার জন্য সাশ্রয়ী গুণগত সেবা পরিবার পরিকল্পনা বিভাগ আন্তরিকতার সহিত জনস্বার্থে কাজ করে কাজ করে যাচ্ছে। পরিবার পরিকল্পনা সেবা পাওয়া মানবাধিকারের সামিল। বৃহত্তর জনগোষ্ঠীকে নিরাপদ ও পরিকল্পিত জীবন গঠনে সহায়তা করে যাচ্ছে মাঠকর্মীগণ।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় হবিগঞ্জ-এর সহকারী পরিচালক (সিসি) ডা: মোঃ আব্দুর রব মোল্লা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সকল উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী, স্বাস্থ্য-সেবা খাতে জড়িত এনজিও প্রতিনিধি, পরিবার কল্যান পরিদর্শিকাগণ সহ আরো অনেকেই।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, অনাকাড়িখত গর্ভধারণে মাতৃস্বাস্থ্যের ঝুঁকি বাড়ে, পরিবার পরিকল্পনা পদ্ধতি কম বয়সে মা ও শিশু মৃত্যুকে ত্বরাণি¦ত করছে। মাতৃমৃত্যু আজ শূন্যের কোঠায় প্রায়। যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার সংরক্ষিত না হলে তা শুধুমাত্র নারী ও কিশোরীর দেহের স্বাধীনতাকেই ক্ষুন্ন করে না, সমগ্র দেশ তথা বিশ্বের ভবিষ্যৎ স্বপ্নকেও ঝুঁকিপূর্ণ করে তোলে। সেবা ও প্রচার সপ্তাহে সামগ্রিকভাবে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা প্রদানে গ্রহণ করা হয়েছে বিশেষ পরামর্শ প্রদান ও সেবার আয়োজন। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে এ অধিদপ্তর তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় বদ্ধ পরিকর এরই আলোকে ২৪ ঘন্টা সেবা প্রদানে সুখী পরিবার ১৬৭৬৭ কল সেন্টার সহ প্রত্যেকটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য চালু রয়েছে জরুরী হটলাইন সার্ভিস সেবা। বাল্যবিয়ে প্রতিরোধে বা যে কোন শিশু নির্যাতন প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য ১০৯ ডায়েল করলেই মিলবে প্রয়োজনীয় তথ্যসেবা।