শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বানিয়াচঙ্গে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা সদরের নতুন বাজারে এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। তারা হচ্ছেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু ও কৃষক দলের সদস্য সচিব মুক্তাদির আহসান শেবুল। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার প্রতিবাদে হরতালের সমর্থনে শনিবার বিকেলে বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) উপজেলা সদরের নতুন বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ ব্যারিকেট দিলে তারা জোরপূর্বক মিছিল করে। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম জানান, হরতালের সমর্থনে বিকেল সাড়ে ৪টায় তারা মিছিল বের করেন। পুলিশ একাধিবার ব্যারিকেট দিলেও তারা জোরপূর্বক মিছিল করেন। মিছিলটি শান্তিপূর্ণ ছিল। কিন্তু পরবর্তীতে পুলিশ পেছন থেকে অতর্কিত লাঠিচার্জ শুরু করলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বিএনপি নেতাকর্মীদের অতর্কিত ইটপাটকেল নিক্ষেপে ৪/৫ জন পুলিশ সদস্য আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com