বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং প্রেসক্লাবের সভায় প্রয়াত সাংবাদিক শাহজাহান চিশতী ও আহত সাংবাদিক মখলিছ মিয়ার জন্য দোয়া

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং প্রেসক্লাবের সভায় লাখাই উপজেলার প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতীর মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় তাঁর সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাবের সভায় এ দোয়া করা হয়। এছাড়া সভায় দ্য ডেইলি বাংলাদেশ এক্সপ্রেসের বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান ও শিক্ষানবীস সাংবাদিক এসকে রাসেলকে ক্লাবের নতুন সদস্য করা হয়। বানিয়াচং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রভাকর এর বানিয়াচং প্রতিনিধি মুক্তাদির হাসান সেবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী (দৈনিক হক্ব ইনসাফ ও দৈনিক হবিগঞ্জের আয়না), নির্বাহী সদস্য ও দৈনিক অন্যদিগন্ত’র হাওরাঞ্চল প্রতিনিধি হাবিবুর রহমান মাসুক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের বাণীর বানিয়াচং প্রতিনিধি রিতেষ কুমার বৈষ্ণব, নির্বাহী সদস্য ও দৈনিক আমার হবিগঞ্জ’র বানিয়াচং প্রতিনিধি হৃদয় হাসান শিশির, সদস্য হৃদয় খান, এসকে রাসেল প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com