বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২২৮ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মাসুক আলী। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মাসুক আলীকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে মনোনীত করা হয়। এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মো. মাসুক আলীর হাতে সম্মননা স্মারক তোলে দেন। জানা যায়- ২০২৩ সালের অক্টোবর মাসে নবীগঞ্জ থানার মামলা তদন্ত, মাদক উদ্ধার, পেশাদার ডাকাত গ্রেফতার, গ্রেফতারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারসহ আইন শৃংখলা রক্ষায় ভূমিকা রাখায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মাসুক আলীকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মাসুক আলী বলেন- এ সাফল্য নবীগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফসল। টিম নবীগঞ্জ থানা জনগনের সেবা ও আইন শৃংখলা রায় বদ্ধ পরিকর।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com