বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ভাই-ভাতিজাদের হামলায় এক ব্যক্তি আহত

  • আপডেট টাইম সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গোপালপুর গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল কদ্দুছ (৪৫) কে এক ব্যক্তি আহত হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের মৃত আব্দুল ওয়াহাব এর ছেলে। আহত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল কদ্দুছের সাথে পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে তার বড় ভাই আব্দুল জলিলের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত শনিবার গ্রামের মুরুব্বীয়ান একটি সালিশ বৈঠকের সিদ্ধান্ত নেন। এক পর্যায়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলে আব্দুল জলিল অমান্য করে। এরপর থেকে আব্দুল জলিল তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। গতকাল সকালে আব্দুল কদ্দুছের স্ত্রী তার সন্তানকে স্কুলে নিয়ে যান। যে কারনে তিনি বাড়ির উঠানে একা কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। আব্দুল কদ্দুছ বলেন, আমার ভাই জালিয়াতি করে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছে। এলাকার মুরুব্বীয়ান কাগজ ঠিক করে আমার জায়গা ভাগ করে দিতে নির্দেশ দিলেও সে মানছে না। এ নিয়ে কথা বললে সে ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে তার নেতৃত্বে ১০/১২ জন লোক আমার উপর হামলা চালায় এবং আমার বাড়ি-ঘর ভাংচুর ও নগদ টাকাসহ লুটপাট করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com