মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে গলায় ওড়না পেচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে কলেজ ছাত্রী লাকী সূত্রধর (১৯) আত্মহত্যা করেছে। নিহত লাকী সূত্রধর আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শুক্রীবাড়ী গ্রামের মৃত রাজ কুমার সূত্রধরের কন্যা এবং আজমিরীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ৫ নভেম্বর রাত পৌনে ৯টায় নিজ বসত ঘরে পরিবারের অগোচরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা অনেকক্ষণ যাবৎ লক থাকায় দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে লাকীর জুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার ও কান্নায় ভেঙ্গে পড়েন। তবে প্রাথমিকভাবে পরিবারের লোকজনের কাছ থেকে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এসআই জিয়াউল ঘটনাস্থলে যান এবং সংবাদ লেখাকালীন লাশের সুরতহাল ও পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ ফাঁস লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন দুপুরে খাবার খেয়ে মেয়েটি নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। রাতের দিকে ঘুম থেকে উঠার জন্য পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে কোন আওয়াজ না আসায় দরজা ভেঙে লাকীর জুলন্ত লাশ দেখতে পান। খবর আসলে আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com