বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২২০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ “শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুনারুঘাটে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩ পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় চুনারুঘাট থানা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
চুনারুঘাট থানা হল রুমে চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হকের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রণয় কুমার পালের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) প্রজীত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, ওয়াহেদ আলী মাস্টার, এজাজ ঠাকুর চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাব সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এস এম সুলতান খান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক এস আর রুবেল, নূর উদ্দিন সুমন, খন্দকার আলাউদ্দিন, শংকর শীল, মিজানুর রহমান মিজান, মাসুদ আহমেদ প্রমূখ। চুনারুঘাট থানার সকল অফিসার, পুলিশ সদস্যগণ ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com