বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৩২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ ‘পুলিশ- জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই শ্লোগানে বানিয়াচংয়ে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২৩। এ উপলক্ষে গতকাল শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় বানিয়াচং থানা চত্ত্বর থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে থানা চত্ত্বরের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, কমিউিনিটি পুলিশিং বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমিন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, আহাদ মিয়া, মিজানুর রহমান মিজান, জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ত্রান বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারী স্মৃতি চ্যাটার্জী কাজল, প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মাবনজমিন ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহবুবুর রহমান বলেন, কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা, যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে সমাজে অপরাধ ভীতি হ্রাস ও বিভিন্ন সমস্যা সমাধান করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ফলে সমাজে বাল্য বিবাহ, ইভটিজিং অনেক কমেছে। ভবিষ্যতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজকে আরো কীভাবে সুন্দর করা করা যায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।
সভাপতির বক্তব্যে ওসি দেলোয়ার হোসাইন বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে স্কুল/কলেজের ছাত্র-ছাত্রীদেরকে পুলিশের কাজে সহযোগিতা, অপরাধ বিরোধী সচেতনতা তৈরি, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে কমিউনিটি পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, কমিউনিটি পুলিশিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ৪৯ হাজার ৫২৯টি কমিটিতে ৮ লাখ ৯৪ হাজার ২০৬ জন কমিউনিটি পুলিশিং সদস্য রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com