বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা সমবায় অফিসের উদ্যোগে গতকাল শনিবার সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। জেলা প্রশাসক দেবী চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল মনসুর, জেলা সমবায় কর্মকর্তা আাব্দুর রউফ, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান ও হাসনা হেনা।
অনুষ্ঠানে জানানো হয় হবিগঞ্জ জেলায় ১ হাজার ১৭৩টি সমবায় সমিতি রয়েছে। জেলার মোট সমবায়ী ১ লক্ষ ২ হাজার ৬৬৮জন। সমবায় সমিতির মাধ্যমে সৃষ্টি হয়েছে বহু কর্মসংস্থান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com