বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিরোধীদলীয় আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচিতে হবিগঞ্জে জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় স্থানীয় শায়েস্তানগর এলাকায় অবরোধ করে জেলা গণঅধিকার পরিষদের কর্মীরা। এ সময় তারা নির্বাচনকালীন অন্তরবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি এবং গণঅধিকার পরিষদসহ বিরোধীদলের শান্তিপূর্ণ সমাবেশে বাধাদান, উপর্যুপরি হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- গণঅধিকার হবিগঞ্জ জেলার সদস্য মাওলানা ফরিদ আহমেদ, পৌর গণঅধিকার পরিষদের সদস্য সচিব হুমায়ূন আহমেদ, গণনেতা মোঃ আউয়াল মিয়া, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ জেলার নেতা সাহিদ সর্দার, সুজন রাসেল, লিটন আহমেদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সদস্য মাহদী হাসান, যুবনেতা শিপন মিয়া, সাগর মিয়া, অলি আহমেদ, সেবুল আহমেদ প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com