বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে তোতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দিঘলবাগ গ্রামের তোতা মিয়া (৭০) হত্যাকরীদের গ্রেফতার ও ফাঁসি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কমসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহন করে। এলাকার মুরুব্বী মোঃ হীরা মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন গোপায়া ইউপির চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী, জাবেদ আলী, নাসির উদ্দিন, এম.এ মন্নান। উল্লেখ্য যে, গত ১আগস্ট ওই গ্রামের ভিংরাজ মিয়া ও শাহ আলম এবং নিহত তোতা মিয়ার সাথে কিছু জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বাঁধে। ২ঘন্টা ব্যাপী সংঘর্ষে তোতা মিয়া (৭০) নিহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ৩জনকে গ্রেফতার করে। নিহত তোতা মিয়ার ভাই আব্দুল কাইয়ূম বাদি হয়ে ৩২জন আসামী করে সদর থানায় মামলা দায়ের করে। এখন পর্যন্ত পুলিশ কোন আসমীকে গ্রেফতার করতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com