বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট উপজেলা বিআরডিবি অফিসের কম্পিউটার চুরি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা পল্লী উন্নয়ন অফিসের দরজার তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা ওই অফিসের একটি কম্পিউটার চুরি সহ মূলবান কাগজপত্র তছনছ করেছে। যার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা। গত রবিবার রাতে এ চুরির ঘটনাটি ঘটে। অফিসের নাইট গার্ড আব্দুল হক ওই দিন রাতে ওই অফিসে পাহাড়ায় ছিলেন কি না এ নিয়ে প্রশাসনে তোলপাড় চলছে। এর আগে উপজেলা যুব উন্নয়ন অফিস ও সমবায় অফিসের তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করে চোরেরা। একই ভাবে কমপ্লেক্সের ভেতরে অবস্থিত শিশু নিকতন কিন্ডার গার্টেনের ৬টি সিলিং ফ্যান সংঘবদ্ধ চোরেরা খুলে ফেললেও মানুষের আনাগুনায় তা নিতে পারেনি। এর আগে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের ভেন্টিলেটার ভেঙ্গে চোরেরা প্রবেশ করে কাগজ পত্র তছনছ করে। সম্প্রতিকালে উপজেলা কমপ্লেক্সে চুরির ঘটনার বৃদ্ধি ফেলেও প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিচ্ছে না। ফলে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চুরি আতংক বিরাজ করছে। স্থানীয়দের মতে এখানকার দু’তিনজন চিহ্নিত চোর সম্প্রতিকালে জেল থেকে ছাড়া পেয়ে এসব কর্মকান্ড ঘটাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com