বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খেলা-ধূলার মাধ্যমে ভ্রাত্রিতের বন্ধন সুদৃঢ় হয়-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
  • ৪৯১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান বলেছেন- খেলা-ধূলার মাধ্যমে ভ্রাত্রিতের বন্ধন সুদৃঢ় হয়। শরীর এবং মনকে সুস্থ্য রাখতে হলে খেলা-ধূলা অপরিহার্য। খেলা-ধূলার চর্চা এবং ক্রীড়ার মান উন্নয়নে আমার পরিষদ কাজ করে যাবে। তিনি গতকাল সোমবার উপজেলার আন্তঃস্কুল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদারের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মুছা মিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, শিক্ষক সমিতির সভাপতি মাহমুদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, অধ্যক্ষ সাইফুল হক মৃধা, মহন মিয়া, প্রধান শিক্ষক ফয়জুর রহমান, সুপার আনোয়ারুল হক মির্জা প্রমূখ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com