বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইনাতগঞ্জে সহকারী কমিশনার মাহমুদুল হককে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
  • ৫৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ মাহমুদুল হককে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার সকাল ১২টায় বিদ্যালয় হল রুম ম্যানেজিং কমিটির সভাপতি শকদিল হোসেন এর সভাপতিত্বে এবং অফিস সহকারী নুর মোহাম্মদ এর পরিচালনায় সবংর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম ইলাক, ইনাতগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার জাঙ্গীর আলম, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল মজিদ, জাতীয় পার্টির সভাপতি সিরাজ উদ্দিন, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রাকিল হোসেন, ইনাতগঞ্জ যুবদলের সভাপতি নুর আলী, শিক্ষানুরাগী ছেরাগ আলী, দাতা সদস্য আজিম উদ্দিন প্রমূখ। সবংর্ধনা সভা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রধান করা হয়। এছাড়া ও জেএসসি ১৩ ও এস এস সি ১৪ সালের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ক্রেষ্ট প্রধান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com