বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কৃতিত্বপূর্ণ কাজের জন্য রোটারী ক্লাবের প্রেসিডেন্সিয়াল সাইটেশন লাভ

  • আপডেট টাইম সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
  • ৫৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০১৩-১৪ রোটারী বর্ষে কৃতিত্বপূর্ণ কাজের জন্য প্রেসিডেন্সিয়াল সাইটেশন লাভ করেছে রোটারী ক্লাব অব হবিগঞ্জ। সদ্যসাবেক ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদকের কাছে রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট রন ডি বারটন ও ডিস্ট্রিক্ট গভর্ণর এম আমিনুজ্জামান ভূইয়া স্বাক্ষরিত এ সনদটি প্রেরণ করা হয়। গতকাল রবিবার ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সভায় ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোতাব্বির হোসেনের কাছে আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্সিয়াল সাইটেশন হস্তান্তর করেন সদ্যসাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান পিপি ফনীভূষণ দাশ, রোটারিয়ান পিপি সফিকুল বারী আউয়াল ও ক্লাব সেক্রেটারী এএসএম মহসিন চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com