বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে প্রতিপক্ষের হামলা মহিলা আহত

  • আপডেট টাইম সোমবার, ২৫ আগস্ট, ২০১৪
  • ৬১২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় এক বিধবা মহিলাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
জানা যায়, উপজেলার দেওরগাছ ইউনিয়নের কালিচুং গ্রামে পূর্ব বিরোধের জের ধরে মৃত আব্দুল কালামের স্ত্রী আফরোজা বেগম (৩৫) কে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। গতকাল রবিবার সকাল ৯টার দিকে আফরোজার বাড়ীতে এ ঘটনাটি ঘটে। তাহার শোর চিৎকারে আশপাশের লোকজন আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে বিধবা আফরোজা বেগমের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল সাইফুল ইসলামের। আহত আফরোজা বেগম জানান, মৃত আঃ রশিদের পুত্র দুবাই প্রবাসী জমির আলী, চেরাগ আলীর পুত্র সাইফুল ইসলাম, আয়াত আলী, আইয়ূব আলী সহ একদল তার বাড়িতে এসে হামলা চালায়। আহত আফরোজাকে হাসপাতালে দেখতে আসেন মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ূব আলী তালুকদার, দেওরগাছ ইউনিয়নের সদস্য খুর্শেদ আলী ও কাজল মহালদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com