বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ঘনিয়ে আসছে পূজা ॥ লাখাইয়ে ব্যস্ত প্রতিমা তৈরির কারিগরেরা

  • আপডেট টাইম বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৩২১ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায়ও সারা দেশের ন্যায় আগামী ২০ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এনিয়ে উপজেলার পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবার উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৭০ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে সময় যত ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। পূজার মণ্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। মণ্ডপে মণ্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ। কয়েক দিনের মধ্যে শুরু হবে প্রতিমায় রঙের কাজ। পূজারী পিন্টু দেব জানান, আমাদের ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কয়দিনে মধ্যেই অন্য সব কাজ শেষ করা হবে। প্রতিমা কারিগর বলেন, শেষ মূহুর্তে জোরেশোরে প্রতিমা তৈরি কাজ চলছে। মাটির কাজ শেষ পর্যায়ে এখন রঙের এর কাজ শুরু হবে। করাব ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন দেব জানান,আমাদের এখানে বরাবরই ভালোভাবে দুর্গাপূজা উদযাপন করা হয়। কোনও ধরনের সমস্যা হয় না।’ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলার সভাপতি প্রানেশ গোস্বামী জানান, এবার আমরা ৭০টি পূজা মন্ডবের তালিকা পেয়েছি।প্রতিমা তৈরির কাজ চলছে। শান্তি পূর্ণ ভাবে পূজা উদযাপনের জন্য সকল প্রস্ততি সম্পন্ন করা হবে। উল্লেখ্য, ১৪ অক্টোবর শনিবার মহালয়া। শারদীয় দুর্গাৎসব ২০ অক্টোবর মহাষষ্ঠী মাধ্যমে শুরু হয়ে ২৪ অক্টোবর মহা বিজয়া দশমির মধ্য দিয়ে সমাপ্তি হবে। এবার দেবী ঘোটকে আগমন ও গমন। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুনু মিয়া জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ এখন থেকে পূজা মন্ডপ মনিটরিং করছে। এদিকে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com