মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজমিরীগঞ্জের শিবপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের যশকেশরি গ্রামে মার্জিয়া আক্তার নামে দুই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের নিজাম উদ্দিনের কন্যা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলা করছিল মার্জিয়া। এক পর্যায়ে সে পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজেও সন্ধান পায়নি। ঘণ্টাখানেক পড়ে ওই শিশুর দেহ পুকুরে ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে। খবর পেয়ে শিবপাশা ফাঁড়ির এসআই ফজলুর রহমান ঘটনাস্থলে যান। কিন্তু অভিযোগ না থাকায় বিনাময়নাতদন্তে লাশ দাফন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com