বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে শেখ শামছুল হক কলেজের নতুন ভবন উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ২৪ আগস্ট, ২০১৪
  • ৬৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল ২৩ আগষ্ট শেখ শামছুল হক কলেজের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে কলেজ মাঠে কলেজের সভাপতি ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ শামছুল হকের সভাপতিত্বে ও কলেজের ইংরেজী প্রভাষক মোহাম্মদ রামীম আহমদ এর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সাইফুল্লাহ খান এবং গীতা পাঠ করেন কলেজের ছাত্র মধুসুদন সূত্রধর। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শেখ মাহবুবুন্নেছা। সভায় প্রধান অতিথি ছিলেন নতুন ভবনের ফলক উন্মোচন ও বক্তৃতা করেন আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, হবিগঞ্জ জজ কোর্টের এপিপি এডঃ লুৎফুর রহমান, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মক্রমপুর ইউপি চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, মন্দরী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ খোয়াজ আলী, রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আব্দুল আহাদ, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শামছুল হক তালুকদার, ইদ্রিছ মিয়া, হাবিবুর রহমান (মনু মিয়া), কাজী মোঃ মোক্তার হোসেন, নিশিকান্ত গোপ, উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয় এস.এম.সির সভাপতি মোঃ আব্দুর রব, উত্তর সাঙ্গর দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফুল মিয়া। বক্তৃতা করেন এইচ.এম জাহির, আব্দুল আউয়াল মেম্বার, ফারুক হোসাইন বেলু, নূরুল হুদা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের প্রভাষকবৃন্দ। সভা শেষে পশ্চিম বানিয়াচং শিল্পীগোষ্ঠীর অন্যতম সদস্য রাজবল্লভ চৌধুরীর পরিবেশনায় ও পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com