বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুক্তরাজ্য এনটিভির প্রতিনিধি দুলালকে বিদায়ী সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২৪ আগস্ট, ২০১৪
  • ৫৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বাংলাবাজারে ৯৬ একতা সংঘের পক্ষ থেকে যুক্তরাজ্য এনটিভির প্রতিনিধি দুলালকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ মাষ্টার ব্রিক্স এর সত্তাধিকারী ও মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো: সিরাজুল ইসলাম এর ছোট ছেলে যুক্তরাজ্য এনটিভির প্রতিনিধি ময়নুল ইসলাম দুলালকে গতকাল বিকেলে স্থানীয় বাংলাবাজারে যুক্তরাজ্য গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একতা সংঘের সদস্য মো: জাহিদ হাসান তুষারের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউনিট সদস্য মাষ্টার মো: মোমিন উদ্দিন চৌধুরী, মো: জালাল উদ্দিন, মো: মাসুদ আহমেদ, মো: আহমদ আলী, মো: সাইফুর রহমান, ইউনিট সদস্য ও সাংবাদিক মো: আরশ আলী, সৈয়দ জুবায়ের আহমেদ, খোকন মিয়া, আল-আমিন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জাকির আহমেদ চৌধুরী, আহসান হাবিব, মো: অলিউর রহমান অলি ও সাইফুর রহমান টিপু।
৯৬ একতা সংঘের পক্ষ থেকে ও অতিথিবৃন্দ সংবর্ধিত ব্যক্তিকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। সংবর্ধিত ব্যক্তি তার বক্তব্যে বলেন, আমি ৯৬ একতা সংঘের সদস্য হিসেবে আশা করি সব সদস্যবৃন্দ সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডে ভূমিকা রাখবেন এবং আমি প্রবাসে থাকা অবস্থায়ও সবসময় সংঘের পাশে থাকব। এছাড়াও তিনি বলেন, মাষ্টার ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার শিক্ষা ও স্বাস্থ্য সেবায় সবধরণের সহযোহিতা করবেন বলে অভিহিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com