সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটে জুলুছ পূর্ব সমাবেশে বক্তাগণ ॥ পবিত্র মিলাদুন্নবী তথা কোরআন সুন্নাহ বিদ্ধেষীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • আপডেট টাইম শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় গত বৃহস্পতিবার ১২ই রবিউল আওয়াল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার রাসুল প্রেমিক সুন্নী জনগণের উপস্থিতিতে পৌর শহর জনসমুদ্রে রুপ নেয়। জুলুস পুর্ব সমাবেশে বক্তাগণ বলেন, মহানবী হযরত মোহাম্মদ (দ.) এর মিলাদুন্নবী বিরোধী তথা পবিত্র কুরআন বিদ্ধেষী নাস্তিক্যবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নী জনতার প্রতি জোর দাবী জানান। বক্তাগণ আরো বলেন, মহানবী (দ.) এর পৃথিবীতে শুভাগমন না হলে আজ পৃথিবী অন্ধকারে নিমোজ্জিত থাকতো। মহানবীর আগমনের কারণেই আমাদের সৃষ্টি তথা আলোর পথ পেয়েছি। মানব জীবনে মহানবীর (দ.) এর আদর্শ অনুস্মরণই মানব জাতির মুক্তির একমাত্র পথ। আজ এক শ্রেণির নেতা তথা মুসলমান নামধারী ব্যক্তিরা ইসলাম তথা মুসলিম জাতিকে নিয়ে বিদ্ধেষ পোষণ করছে। এদেশে একমাত্র সন্ত্রাস ও জঙ্গিবাদ ম্ক্তু সুফীবাদী সুন্নী জনতাই হক্কানী আলেম হিসাবে পরিচিত পেয়েছে। ইসলামের বিরুদ্ধে কথা বলে কেহ ক্ষমতায় থাকতে পারেনি। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি আলহাজ্ব আব্দুল জাহির মেম্বারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, সাংবাদিক এস এম সুলতান খান মেম্বার, শফিকুল ইসলাম তালুকদার দুলাল ও কাউছার আহমদ রুবেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিলাদুন্নবী জুলুশ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, এডভোকেট আকবর হোসেন জিতু, পৌর মেয়ের মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, এডভোকেট নাজমুল ইসলাম বকুল, কাজী মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা ফজলুল হক, মুফতি মুসলিম খান, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, মাওলানা আজিজুল হক সোহাগ, মাওলানা মোশাহিদুল ইসলাম, পৌর আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি শেখ জামাল আহমদ, উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ইকবাল, মাসুক মিয়া মাস্টার, মাওলানা আব্দুল মুকিত শাহিন, কুতুব উদ্দিন আখঞ্জী, মোঃ মোক্তার হোসেন, ছাত্রনেতা মাওলানা মামুনুর রশীদ, উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, সভাপতি মোঃ জাবেদ মিয়া, উপজেলা ছাত্রসেনা সভাপতি হাফেজ নোমান আহমদ, পৌর সাবেক সভাপতি মোহাম্মদ আবু তাহির প্রমুখ। আলোচনা শেষে এক বিশাল জশনে জুলুশ বের হয়। জুলুশটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পুনরায় সভাস্থলে এসে মিলাদ শরীফ মোনাজাতে দেশ ও বিশ্বের শান্তি কামনা করেন। বিশ্বের নির্যাতিত মুসলিমদেরসহ সমগ্র দেশ জাতির ইহকালিন ও পরকালীন শান্তি কামনা ও মহামারি করোনাভাইরাস মুক্তির মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর আনুষ্ঠানিকতা শেষ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com