বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ঝুলন্ত অবস্থায় রাশিদা বেগম (৪২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে উপজেলার শিবপাশা ইউনিয়নের হুকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাশিদা আক্তার হুকুড়া দক্ষিণ হাটি গ্রামের আব্দুল মজিদ ওরফে রেসকু মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল ৬ টার দিকে এক প্রতিবেশী রাশিদা বেগমকে গাছে ঝুলতে দেখে চিৎকার করেন। স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আলমগীর কবির বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com